সাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী ইজিবাইকযোগে তালা বি দে হাইস্কুল কেন্দ্রের উদ্দেশ্যে পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিল। পথিমধ্যে শালিখা কলেজের পাশে আকরাম সরদারের বাড়ির ভিতর থেকে আলফাজ সরদারের শিশুপুত্র সুলতান (৩) দৌড়ে রাস্তা পার হওয়ার সময় পরীক্ষার্থী বহনকারী দ্রুতগামী ইজিবাইকটি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়লে শাহরিয়ার মুবিন(১১) পিতাঃ বাবলু গাজী, সালমান হোসেন(১১) পিতাঃ আনোয়ার মুকুল শেখ, তামিম হোসন(১২) পিতাঃ আজহারুল শেখ, মাসুম শেখ (১১) পিতাঃ মিজানুর শেখ, ইজিবাইক চালক সিদ্দীক সরদার (৩৯) পিতাঃ মৃত হাকিম সরদার ও শিশু সুলতান আহত হয়।
আহতদের মধ্যে পরীক্ষার্থী মাসুম শেখ প্রাথমিক চিকিৎসা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। আহতদের মধ্যে অন্ততঃ ৫জন হাড়ভাঙা আহত হয়। এর মধ্যে শাহরিয়ার মুবিনকে সাতক্ষীরা আনোয়ারা মেমোরিয়াল ক্লিনিকে কে ভর্তি করা হয়েছে।
মুড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা(ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা লিয়া জানান, পরীক্ষার্থীরা সবসময় নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষা কেন্দ্রে যায়। দুর্ঘটনা ঘটার পরে আমি পরীক্ষার্থীদেরকে তালা হাসপাতালে ভর্তি করি। এর মধ্যে একজন গুরুতর অসুস্থ হওয়ায় তাকে সাতক্ষীরা পাঠানো হয়।

