মাদক চক্রে আঘাত: ডিবির অভিযানে ৩ কারবারি আটক, উদ্ধার ইয়াবা-গাঁজা

Share the post

শামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি:ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর ধারাবাহিক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পৃথক তিনটি অভিযানে মোট ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল রাত ১১টা ৩০ মিনিটে সাভার মডেল থানার নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোজাম্মেল হোসেন সাইফুল (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

 

একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে বেলমা এলাকায় আরেকটি অভিযানে বশির আহম্মদ (৪২) কে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৬০০ টাকা।

 

অপরদিকে, ১৩ এপ্রিল ভোর ৫টা ৩০ মিনিটে আশুলিয়া থানার কলতাসূতি নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলমগীর মিয়া আলম (৪৭) কে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে বশির আহম্মদের বিরুদ্ধে পূর্বে একটি এবং আলমগীর মিয়ার বিরুদ্ধে পাঁচটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 ডিবি পুলিশের এই ধারাবাহিক অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]