দুর্গাপুরে ৬০০ বোতল মাদক জব্দ, আটক ২

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে ৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসদৃশ্য মাদক ‘ফেয়ারডিল’ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন থানার ওসি মো. কামরুল হাসান। এর আগে, ওইদিন ভোরে পৌর শহরের বুরুঙ্গা ভাঙাব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার চারিয়া মাসকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো. নাসির উদ্দিন (২৮) এবং একই গ্রামের তারা মিয়ার ছেলে মো. আলী আকবর (২৫)।

 

পুলিশ জানায়, মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুরুঙ্গা ভাঙাব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা চার বস্তায় ৬০০ বোতল ভারতীয় মাদক ‘ফেয়ারডিল’ জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা।

 

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা মাদক ব্যবসায়ী। তাদের সঙ্গে আরও বড় একটি চক্র জড়িত রয়েছে। তারা এসব মাদকদ্রব্য এখান থেকে ময়মনসিংহসহ ঢাকার বিভিন্ন এলাকায় পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সীমান্তবর্তী এই এলাকায় মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]