সাভারের আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ, আসামি গ্রেপ্তার

Share the post
মাহমুদুল ইসলাম সাগর সাভার উপজেলা প্রতিনিধি : আশুলিয়ার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী মোসাদ্দেক খান (২৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। এর আগে, একইদিন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিনচিনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোসাদ্দেক  ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া দরগারপাড় এলাকার মৃত রবিউল খানের ছেলে।
র‌্যাব জানায়, গত ২৪ জানুয়ারি রাত সোয়া ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার জনৈক রাজ্জাক মিয়ার ভাড়া বাসায় ভিকটিম সোনিয়া আক্তারের (ছদ্মনাম) কক্ষের সামনে গিয়ে নিজেকে বাড়ির ম্যানেজার পরিচয় দিয়ে দরজায় নক করেন মোসাদ্দেক। এ সময় তার সাথে আরও ছয়জন অবস্থান করেন। সোনিয়া আক্তারের (ছদ্মনাম) স্বামী সরল বিশ্বাসে রুমের দরজা খুলে দিলে মোসাদ্দেক ও অন্য ছয়জন তাদের রুমে প্রবেশ করেন এবং সোনিয়া ও তার স্বামীকে ভুয়া স্বামী-স্ত্রী বলে অবহিত করে তাদের কাবিননামা দেখতে চান। তখন সোনিয়া তাদের বিয়ের কাবিননামা তার মায়ের কাছে রয়েছে বললেও আসামীরা তাদের কথার কর্ণপাত না করে স্বামীকে জোরপূর্বক ঘরের এককোণে আটকে রেখে ভিকটিমের হাত মুখ চেপে ধরে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে এ বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে ভোররাত ৪টার দিকে আসামীরা কৌশলে পালিয়ে যান।
র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির বলেন, গ্রেপ্তার মোসাদ্দেক উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভিকটিম সদ্য বিবাহিত। সে তার বাবা মায়ের সাথে উক্ত ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বিবাহের পর হতে তার স্বামী মাঝে মাঝেই তাদের ভাড়া বাসায় আসা যাওয়া করতো। গ্রেপ্তার আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]