মো: আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি :নাটোরের লালপুর উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০ টা দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন এর নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন জাহিদুল ইসলাম (৫০) ও মনিরুল (২৭)। তারা দুজনেই উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে একটি ইজিবাইক যাত্রা শুরু করে। পথিমধ্যে নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং চালকসহ আরও ছয়জন আহত হন।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঁচজনকে ভর্তি করা হয়েছে। এছাড়া একজনকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন— ইজিবাইক চালক রাব্বি (২২), বাবুল (৩৫), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করে থানায় নিয়ে যায় লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

