বিশেষ বিমানে বিদেশ যাওয়ার অনুমতি দাবি খালেদর জন্য

Share the post

বিশেষ সংবাদ: নেত্রী চাইলে বিশেষ বিমানে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। একই সঙ্গে মুক্তির মেয়াদ বাড়ানোরও দাবি জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে তাদের কিছু করার নেই। দুদক আইনজীবী বলছেন, বিদেশ যেতে হলে সরকারের পাশপাশি আদালতেরও অনুমতি নিতে হবে।

৬ মাসের কারামুক্তির প্রায় ৩ মাস শেষ হতে চললো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। করোনা পরিস্থিতির কারণে এই তিনমাস ঘরবন্দি বিএনপি নেত্রী। চিকিৎসারও সুযোগ পাননি বলে জানিয়েছে দলটি। ফলে মেয়াদ শেষ হলে কি হবে তা নিয়েই উদ্বিগ্ন বিএনপি ও তার আইনজীবীরা।

বেগম জিয়ার আইনজীবীর দাবি, বাড়ানো হোক মুক্তির মেয়াদ। নেত্রী চাইলে চিকিৎসার জন্য বিশেষ বিমানে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেয়া হোক ।

তবে শুরু থেকেই মুক্তির প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন দুদক আইনজীবী। এ বিষয়ে খালেদা জিয়ার মামলার দুদক আইনজীবী বলেন, বিদেশে যাওয়ার সুযোগ দেয়ার প্রশ্নই আসে না। 

আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এ বিষয়ে তাদের কিছুই করার নেই। তবে আদালত অনুমতি দিলে আপত্তি নেই সরকারের।

মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ বাড়ানো এবং মুক্তির শর্ত শিথিল করে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীদের একটি সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]