বাবুনগরীর চেয়ারে শেখ আহমেদ, আমৃত্যু পদে থাকবেন আহমদ শফী

Share the post

বিশেষ সংবাদ: ঐতিহ্যবাহী হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার পরিচালনা কমিটির মইনে মোহতামিম বা সহকারী পরিচালক জুনায়েদ বাবুনগরীকে সরিয়ে আহমদ শফীর ছেলে শেখ আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে। মহাপরিচালক হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করবেন বর্তমান মহাপরিচালক ও হেফাজতে ইসলামীর আমীর মাওলানা শাহ আহমদ শফী।

বুধবার (১৭ জুন) হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় শুরা কমিটির বৈঠক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকের উপস্থিত সূত্র সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সকালে হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় শুরা কমিটির বৈঠক শুরু হয়। সেখানে প্রথমে বাবুনগরীকে রাখা হয়নি। বৈঠক শুরুর দুই ঘণ্টা পর বাবুনগরীকে বৈঠকে ডাকা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হেফাজতে ইসলাম নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, বাবুনগরী শুরা কমিটির সদস্য না তাই তাকে বৈঠকে রাখা হয়নি।

তবে মাদ্রাসার আরেকটি সূত্র জানিয়েছে, ২০১৭ সালে অনুষ্ঠিত শুরা কমিটির বৈঠকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে শুরা সদস্য করা হয়। ওই সময় তাকে মাদ্রাসার সহযোগী পরিচালক করা হয়।

যদিও সম্প্রতি একটি ভিডিও বার্তায় মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী জানিয়েছেন, ‘কাউকে ভারপ্রাপ্ত মহাপরিচালক বা সহকারী পরিচালক পদ দেওয়া হয়নি।’

হেফাজতে ইসলাম বাংলাদেশের এক নেতা বলেন, রোববার সকালে এ বৈঠকের বিষয়ে শুরা সদস্যদের চিঠি আমন্ত্রণ জানানো হয়।

হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার শুরা কমিটির কয়েকজন জানান, কয়েক মাস ধরে আহমদ শফীর শরীর খুব একটা ভালো নয়। এরইমধ্যে চট্টগ্রাম ও ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। সর্বশেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে এক সপ্তাহ কাটিয়ে শারীরিকভাবে খানিকটা সুস্থ বোধ করায় গত সোমবার (১৫ জুন) মাদ্রাসায় ফিরেছেন তিনি।

তারা আরও বলেন, শফীর অসুস্থতার সময় আল্লামা জুনায়েদ বাবুনগরী মাদ্রাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তখন মাদ্রাসার পরিচালকের পদ নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]