করোনা আক্রান্তদের জন্য মেয়র প্রার্থী রেজাউল করিমের ‘মুক্তি আইসোলেশন সেন্টার’

Share the post

চট্টগ্রাম সিটি: করোনা আক্রান্তদের জন্য নগরীর বাকলিয়ায় ব্যক্তি উদ্যোগে ৫০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার করছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।ইতোমধ্যে স্থান নির্বাচন ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ক্রয়সহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। নগরীর কালামিয়া বাজার সংলগ্ন ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে ‘মুক্তি আইসোলেশন সেন্টার’ নামে করোনা ডেডিকেটেড আইসোলেশন সেন্টারটি প্রস্তুত করা হচ্ছে। সেখানে প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্টসহ কোভিড পজেটিভ রোগীদের সেবা দেওয়া হবে। ১৬ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আইসোলেশন সেন্টারটির অগ্রগতি পরিদর্শনে যান মেয়র প্রার্থী আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী। আইসোলেশন সেন্টারটি পরিদর্শনকালে তিনি বলেন, ‘ব্যক্তিগত উদ্যোগে এলাকায় এলাকায় আইসোলেশন সেন্টার ও আইসিইউ হাসপাতাল গড়ে তুলতে হবে। চট্টগ্রামে মৃত্যুর মিছিল বন্ধ করতে হবে।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ মানবতাবাদী। একাত্তরের মুক্তির সংগ্রামে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন। একইভাবে যেকোনো দুর্যোগ মোকাবেলাতেও দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকের করোনার এই মহাদুর্যোগ মানবতার হাত ধরে সকলকে এলাকায় এলাকায় আইসোলেশন সেন্টার বানানোর পাশাপাশি অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখতে হবে। একইসাথে সময়ের সাহসী যোদ্ধা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মানবতার সেবায় এগিয়ে আসতে হবে।’ করোনা চিকিৎসায় শিল্পপতি ও ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী। এসময় তাঁর সাথে ছিলেন, সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের চেয়ারম্যান বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. নাসির উদ্দিন মাহমুদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. মিনহাজুর রহমান, স্থানীয় কাউন্সিলর মো. হারুনর রশিদ, কাউন্সিলর আশরাফুল আলম, ট্রেড ইউনিয়ন নেতা মো. ইফতেখার কামাল খান, সাবেক মহানগর ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আসলাম, কাউন্সিলর প্রার্থী রোজী আক্তার, আওয়ামী লীগ নেতা শাহাদাত আল নূরীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]