ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

প্রেস বিজ্ঞপ্তি

আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন, ইসলামিক ফাইন্যান্সিং ডিভিশন এর প্রধান তানবীর আহমাদ, প্রধান অর্থ কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ এফসিএ এবং ইসলামিক ফাইন্যান্সিং ডিভিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং সভায় ইসলামিক ফাইন্যান্সিং উইং-এর শরীয়াহ্ পরিপালন কার্যক্রম ও পরিচালনা পদ্ধতি নিয়ে আলোচনা হয়।

সভার আলোচনা শেষে কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ শরীয়াহ্ পরিপালনের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখে কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ডিবিএইচ ইসলামিক  নামে দেশব্যাপী ডিবিএইচ-এর ১৬টি শাখা হতে গ্রাহকদের যে ইসলামিক হোম ফাইন্যান্সিং ও মুদারাবা ডিপোজিট সেবা প্রদান করা হচ্ছে, তার সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]