ওড়না ছাড়া ছাত্রীকে দেখতে চেয়েছেন অধ্যাপক, স্ক্রিনশট ঝুলছে কলেজের গেটে

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ:ওড়না ছাড়া ছাত্রীকে দেখতে চেয়েছেন নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক সামসুল হক এমন একটি মেসেজের স্ক্রিনশট যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ বেলা ১১টার দিকে অধ্যক্ষের সেই সব মেসেজের স্ক্রিনশট কলেজে ঝুলিয়ে মানববন্ধন এবং প্রতিবাদ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে অভিযুক্ত অধ্যক্ষের পদত্যাগ চান।
ভাইরাল হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে জেলার সচেতন মহলে। এতে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ছাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। সেই সাথে ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো যাচাই সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থ্যা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ ব্যাপারে নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক সামসুল হক, ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]