নরসিংদীতে বিএনপি নেতার চাঁদা দাবি, প্রতিবাদে সংবাদ সন্মেলন

Share the post
আশিকুর রহমান,নরসিংদী : নরসিংদী সদর উপজেলার বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির  অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকি দেয় প্রবাসীর পরিবার প্রান ভয়ের অভিযোগ করে সংবাদ সন্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত ওই বিএনপি নেতারা হলেন সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মেম্বার ও গোলাম ফারুক।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সন্মেলন করেন ভুক্তভোগী সৌদি প্রবাসী ও দিলারপুর বাজারের আল আরাফা ইসলমী ব্যাংক (এজেন্ট)  ব্যাংকিয়ের মালিক ব্যবসায়ী শামিম আহমেদ গাজী (৪০)। এছাড়াও রয়েছে তার সৌদি আরবে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান।
তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ৬ সেপ্টেম্বর দুপুরে স্হানীয় বিএনপির নেতা কামরুল পাঠান, জাহাঙ্গীর মেম্বার ও গোলাম ফারুক দিলারপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এসে ডোনেশন দাবি করেন।
তাদের চাহিদা মত ডোনেশন না দেওয়ায় আমার দিলারপুরে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাকে বের করে দেন এবং প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন। পরে একপর্যায়ে তারা আমাকে এর চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন এবং প্রয়োজনে হত্যা করা হবে বলে শাসিয়ে যান। ফলে আমি ও আমার পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে নজরপুর ইউনিয়নে বিএনপির পরিচয়ে তারা বেপরোয়া হয়ে ওঠেন। তারা আমাকে আওয়ামী লীগের তকমা লাগিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করছে। আমি কখনও কোনো রাজনৈতিক দলের পদ-পদবী বহন করিনি। আমি একজন প্রবাসী ও সাধারণ ব্যবসায়ী।
সংবাদ সন্মেলন উপস্হিত স্থানীয় ইউপি সদস্য ইসমাইল বলেন, ভুক্তভোগী শামীম আহম্মেদ  গাজী কোনোসময় রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করছে। যারা রাজনৈতিক পরিচয় দিয়ে এধরণের কাজ করার চেষ্টা করছেন তারা কখনো দলের কল্যাণ বয়ে আনতে পারে না।
এবিষয়ে মুঠোফোন সদস্য সচিব কামরুল পাঠান বিষয়টি অস্বীকার করলেও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মেম্বার স্বীকার করে বলেন, আমি তাকে বাজার থেকে চলে যাওয়ার জন্য বলেছি। কোনো প্রকার চাঁদা চাওয়া হয়নি। তবে এসময় দলের কিছু কর্মীরা তার সাথে অসৎ আচরণ করেছে। এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]