কালিয়াকৈরে সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের দায়িত্ব হস্তান্তর

Share the post
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের সফিপুর বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কমিটির মেয়াদ উর্ওীন হওয়ায় নব গঠিত আহবায়ক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান রোববার দুপুরে সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন  সমিতির সাবেক সহ-সভাপতি হারিউজ্জামান। আহবায়ক কমিটি একটি শক্তিশালী নির্বাচন কমিটি গঠন করে বাজার সমিতির একটি নির্বাচন পরিচালনা করবেন।
সমিতি সুত্রে জানা যায়, গত-২০২২ সালে সমিতির নির্বাচন হওয়ার পর আর কোন কমিটি গঠন করা হয়নি। ফলে মেয়াদ উর্ওীন কমিটির স্থলে আহবায়ক কমিটি  সমিতির নির্বাচনের ব্যবস্থা করবে। সেই লক্ষ্যে সাবেক কমিটি বর্তমান আহবায়ক কমিটির কাছে  দায়িত্ব হস্তান্তর করেছে। বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক মোতালেব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর(স্থানীয় সরকার বিভাগ) মোহাম্মদ আবু তাহের ছিদ্দিকী, উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ জাকারিয়া, সমবায় অফিসের সহকারী পরিদর্শক হাসিয়া অঅক্তার, আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম রতন, আহাদ আলী মুনসী, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ, নজরুল ইসলাম ফারুক মৃধা, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, বাজার কমিটির সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান মতি,নাজমুল মন্ডল,ফজলুল হক মৃধা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]