ভোলায় শিক্ষায় আধুনিকীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি চ্যানেল ২১: ভোলা সরকারি মহিলা কলেজে ‘শিক্ষায় আধুনিকীকরণ: পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) কলেজের সমাজকর্ম বিভাগ এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন। প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।

এ সময় বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশীদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হালিম এবং ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা বেগম।

বক্তারা বলেন, দেশে এখনো প্রায় দুই শত বছরের পুরোনো শিক্ষা পদ্ধতি চালু রয়েছে। আধুনিক পদ্ধতিগুলোকে শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে হলে শিক্ষার্থীদের প্রক্রিয়াভিত্তিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি পদ্ধতিগত শিক্ষায় শিক্ষকদের সক্রিয় ভূমিকা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।

সেমিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজক সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও শিক্ষায় আধুনিকীকরণ ও দক্ষতা উন্নয়নমূলক বিষয়ে এ ধরনের সেমিনার আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]