বগুড়ায় হোটেলে নিয়ে ধর্ষণ, জোর করে গর্ভপাত! যুবকের বিরুদ্ধে তরুণীর মামলা

Share the post
এস.এম.জয়,বগুড়া :বগুড়া শহরে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে জোরপূর্বক গর্ভ নষ্ট করার অভিযোগে মোঃ প্রিন্স মাহমুদ (৩৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে বগুড়া সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন এক ১৯ বছর বয়সী তরুণী। মামলার বাদী, যার নাম প্রতিবেদনের গোপনীয়তার স্বার্থে সংক্ষেপে উল্লেখ করা হলো (বৃ), বর্তমানে ফুলবাড়ী বিসিকের বাসিন্দা।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ৭ মাস পূর্বে প্রিন্স মাহমুদ, পিতা: মোঃ আব্দুর রশিদ, সাং ঝোপগাড়ী, বর্তমান সাং-নামাজগড়, এর সাথে বাদী তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে আসামী প্রিন্স মাহমুদ বিবাহের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরার নাম করে হোটেলের মতো স্থানে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এর ফলে তরুণীটি গর্ভবতী হয়ে পড়েন।
​তরুণী যখন প্রিন্স মাহমুদকে তার গর্ভবতী হওয়ার কথা জানান, তখন আসামী তাকে গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেন এবং সন্তান নষ্ট না করলে বিবাহ করবেন না বলে ভয়ভীতি দেখান। এজাহারে আরও উল্লেখ করা হয়েছে যে, আসামী স্থানীয় ফার্মেসী থেকে ঔষধ কিনে এনে জোরপূর্বক তরুণীকে খাইয়ে তার পেটের বাচ্চা নষ্ট করে দেয়।
​সর্বশেষ, গত ১৩ই অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বগুড়া শহরের চারমাথাস্থ একটি হোটেলের ৬ষ্ঠ তলার ৬০৬ নং রুমে নিয়ে প্রিন্স মাহমুদ পুনরায় বিবাহের আশ্বাস দিয়ে তরুণীকে ধর্ষণ করেন। এরপর তরুণী তাকে বিবাহ করার জন্য চাপ দিলে আসামী তা অস্বীকার করেন।
​এই মামলায় প্রিন্স মাহমুদ ছাড়াও তার স্ত্রী মোছাঃ মিম বেগম (৩৭) কে ২নং আসামী করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়েছে যে, ২নং আসামী মিম বেগম অজ্ঞাতনামা অন্যান্য আসামীদের সাথে নিয়ে বাদী এবং তার পরিবারের লোকজনকে গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেছেন।
​ভুক্তভোগী তরুণী তার আত্মীয়-স্বজনের সাথে আলাপ-আলোচনা করে এই বিষয়ে বগুড়া সদর থানায় মামলা (মামলা নং-৬৭/২০২৫ ইং) দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]