বগুড়ায় সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ককটেল হামলা

Share the post
এস.এম.জয়,বগুড়া :বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের গাড়িবহরে ককটেল হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামের পাশে এ- ঘটনা ঘটে।
জানা যায়, জয়পুরহাটে সমন্বয় সভা শেষে বিকেল ৩টার দিকে বগুড়ায় পৌঁছান সারজিস আলম। জেলা পরিষদে আরেকটি সমন্বয় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নির্বাচনসহ নানা বিষয়ে বক্তব্য দেওয়ার পর সভায় যোগ দেন।
এসময় জেলা পরিষদের পেছনে করতোয়া নদীর দিক থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি প্রাঙ্গণে বিস্ফোরিত হয়, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেন।
এনসিপির নেতারা অভিযোগ করেছেন, বারবার অনুরোধ সত্ত্বেও পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি। মাত্র দুজন সদস্য মোতায়েন থাকায় দুর্বৃত্তরা হামলার সুযোগ পেয়েছে বলে দাবি তাদের।
পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]