শিক্ষক কর্মচারীদের ভাতা ও দাবি বাস্তবায়নে সিরাজগঞ্জে স্মারকলিপি প্রদান

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ:শিক্ষক কর্মচারীদের ৪৫ শতাংশ বাড়ি ভাতা, শতভাগ উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিভুক্তকরণ এবং অবসরপ্রাপ্তদের বকেয়া দ্রুত পরিশোধের দাবিতে সিরাজগঞ্জে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশনে ‘মুক্তির সোপান’ চত্বরে আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক মো. নজরুল ইসলামের মাধ্যমে  শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. এম. এ. সবুর।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ সদর-কামারখন্দ-২ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার দাঁড়িপাল্লা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তকরণে গতি আনতে হবে, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য ভাতা দ্রুত প্রদান করতে হবে এবং অবসরপ্রাপ্তদের বকেয়া পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]