রায়পুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়িতে রাইফেল ও গুলি উদ্ধার, অভিযুক্তের দাবি  ষড়যন্ত্র 

Share the post

আব্দুল্লাহ আল মামুন,লক্ষীপুর  (রায়পুর )প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার  রায়পুরে এক বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা । সোমবার সকালে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজের চর কাছিয়া গ্রামের  বাড়িতে অভিযান চালিয়ে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় আমিনুল আজিজ বাড়িতে উপস্থিত ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর তীরে অবস্থিত দক্ষিণ চরবংশী এলাকা দীর্ঘদিন ধরে ভূমি দখল ও বালু উত্তোলন নিয়ে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করে আসছে । আজিজের বিরুদ্ধেও সেখানে বহু একর জমি দখলের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানান।

এদিকে  অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুর রহিম বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন । এতে আমিনুল আজিজকে প্রধান আসামি করা হয়েছে।

এবিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়ার বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় জমা দেওয়া হয়েছে এবং  অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অভিযুক্ত আমিনুল আজিজ  তার বক্তব্যে বলেন , একটি চক্র আমাকে রাজনৈতিকভাবে হেয় করার  উদ্দেশ্য  ষড়যন্ত্র মূলক ভাবে এই কাজটি করেছে। যা আদৌও সত্যি নয়।  আমি ষড়যন্ত্রের স্বীকার।  কে বা কাহারা ইচ্ছাকৃতভাবে আমার ঘরে অস্ত্র রেখে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]