ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ডাকাতি কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র, লুন্ঠিত ৮ লক্ষ টাকা ও স্বর্ণালংকার সহ ০২ জন ডাকাত গ্রেফতার।

শাকিল মাহবুব, নারায়ণগঞ্জ : ১৪ ফেব্রুয়ারি ০২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০৪.৪০ ঘটিকায় ফতুল্লা মডেল থানায় কর্মরত এএসআই (নিঃ)/মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) সনজিব জোয়াদ্দার ও ফোর্সসহ ফতুল্লা মডেল থানাধীন মুসলিমনগর নয়াবাজার সাকিনস্থ মোঃ আব্দুল বাতেন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশ ও জনগণের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন ডাকাত দৌড়িয়ে […]

দুর্গাপুরে এক নারীর ঘরে থেকে গাঁজা উদ্ধার,তিন মাসের কারাদণ্ড

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক কান্ডে জড়িত থাকার ঘটনায় জহুরা খাতুন (৪৫) নামে এক নারীকে তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। […]

দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা,মা-মেয়েসহ আহত ৪

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের লক্ষে হামলার অভিযোগ উঠেছে মৃত স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় মা ও মেয়েসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। […]

শাপলা কলিতে ভোট দেওয়ার জেরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ইবি বৈছাআ’র প্রতিবাদ

ইবি প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন সন্তানের জননীকে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বৈছাআ’র মুখপাত্র সাদীয়া মাহমুদ মীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও […]

‎মির্জাপুরে শিশু অপহরণের ৭ দিনপর অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

‎সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ১০ নং গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের সেলিম মিয়ার কন্যা হাফিজা (৮)। সে প্রথম শ্রেণিতে পড়ুয়া একজন স্কুল  শিক্ষার্থী ছিল। শিশু অপহরণের ৭ দিনপর হাত পা বাঁধা অবস্থায় বাড়ির পাশে পরিত্যাক্ত ঘরের ভিতর থেকে কাপড় দিয়ে পেছানো অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ‎ ‎তাকে অপহরণ করে […]

নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির চেষ্টা, কসাই পলাতক

মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির চেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজার সংলগ্ন তেতুলতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাংস বিক্রেতা এনতাজুল কসাই ও তার সহযোগী দুলু মৌলভী দীর্ঘদিন ধরে এলাকায় মাংস বিক্রি করে আসছিলেন। আজ সকালে […]

সাতক্ষীরা পাটকেলঘাটায় সেতুর ওপর ছুরিকাঘাত করে ছিনতাই

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটার শাকদহ ব্রিজের ওপর শিশির ইসলাম (৩৭) নামে এক যুবককে গলায় ছুরিকাঘাত করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটকেলঘাটার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছে বলে জানা গেছে। আহত শিশির ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার […]

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটাই দুর্ধর্ষ ডাকাতি

সাঈদ সম্রাট, সাতক্ষীরা (তালা উপজেলা প্রতিনিধি): খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায়  দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার শাকদাহ ব্রিজ এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারজন ডাকাত শাকদাহ ব্রিজের ওপর এক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার গলায় ছুরি দিয়ে আঘাত করে এবং তার কাছে থাকা […]

চাঁদপুরের কচুয়ায় মাছ ব্যবসায়ীকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

আহসান হাবীব সুমন,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলায় মো. শাকির নামে এক মাছ ব্যবসায়ীকে চোর সন্দেহে পিটিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা অভিযোগ পাওয়া গেছে।১৩ ফেব্রুয়ারি পুলিশ মুমুর্ষ অবস্থায়  রাত ৯টায় শাকিরকে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সকালে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ […]

নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচিত এমপি আবুল কালামকে ধামগড় ইউনিয়ন বিএনপির ফুলেল শুভেচ্ছা

শাকিল মাহবুব, নারায়ণগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ধামগড় ইউনিয়ন বিএনপি এবং অংগসংগঠনের নেতৃবৃন্দরা। ধামগড় বিএনপি সিনিয়র সহ সভাপতি মো: ইসলামে’র নেতৃত্বে এই সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে […]