ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ডাকাতি কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র, লুন্ঠিত ৮ লক্ষ টাকা ও স্বর্ণালংকার সহ ০২ জন ডাকাত গ্রেফতার।

Share the post
শাকিল মাহবুব, নারায়ণগঞ্জ : ১৪ ফেব্রুয়ারি ০২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০৪.৪০ ঘটিকায় ফতুল্লা মডেল থানায় কর্মরত এএসআই (নিঃ)/মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) সনজিব জোয়াদ্দার ও ফোর্সসহ ফতুল্লা মডেল থানাধীন মুসলিমনগর নয়াবাজার সাকিনস্থ মোঃ আব্দুল বাতেন এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশ ও জনগণের উপস্থিতি টের পেয়ে ৭/৮ জন ডাকাত দৌড়িয়ে পালানোর চেষ্টাকালে ১। মোঃ অলিউল্লাহ হাওলাদার @ ওলিউল্লাহ (৩০), পিতা-মৃত ইউসুফ হাওলাদার, মাতা-ফরিদা বেগম, সাং-আমতলী ওয়াপদা সড়ক, থানা-আমতলী, জেলা-বরগুনা, এ/পি সাং-নয়াবাজার মুসলিমনগর (বাতেন সাহেবের বাড়ীর ভাড়াটিয়া), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ জাকারিয়া হাওলাদার (২৮), পিতা-আনোয়ার হোসেন, মাতা-পারুল বেগম, সাং-আমতলী পৌরসভা, থানা-আমতলী, জেলা-বরগুনাদের গ্রেফতার করে। এ সময় তাদের দু’জনের হেফাজত থেকে (১) ০১ টি সুইচ গিয়ার চাকু, (২) ০১টি স্টিল এর চাপাতি, (৩) ০২ টি চাকু, (৪) ০১ টি কাটার, (৫) ০১ টি গ্যাস লাইটার/হিটার, (৬) নগদ- ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা, (৭) ০১ টি স্বর্ণের চেইন ওজন ৪.৪৪ গ্রাম, (৮) ০১ টি স্বর্ণের আংটি যার ওজন ২.১৬ গ্রাম, (৯) ছোট বড় বিভিন্ন ডিজাইনের ৪০ (চল্লিশ) পিস কানের দুল, ওজন ৩৩.১২ গ্রাম উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটককৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা প্রকাশ করে যে, তারা তাদের সহযোগী পলাতক এবং অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাতসহ দেশীয় অস্ত্র-সস্ত্র সহকারে পঞ্চবটি হতে কাশিপুর রাস্তায় মিশুক গাড়ী, অটো গাড়ী, সিএনজি গাড়ীসহ বিভিন্ন যানবাহন বেরিকেট দিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে শলাপরামর্শ করছিল। পুলিশ ও জনগণের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দৌড়িয়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত স্বর্ণ ও টাকা কোথায় থেকে লুন্ঠন করেছে ধৃত আসামীদ্বয় তা স্বীকার করে নাই। গ্রেফতারকৃত ও পলাতক ডাকাতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পলাতক ডাকাতদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]