সাতক্ষীরা পাটকেলঘাটায় সেতুর ওপর ছুরিকাঘাত করে ছিনতাই

Share the post

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটার শাকদহ ব্রিজের ওপর শিশির ইসলাম (৩৭) নামে এক যুবককে গলায় ছুরিকাঘাত করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটকেলঘাটার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছে বলে জানা গেছে। আহত শিশির ইসলাম যশোর জেলার কেশবপুর উপজেলার বগা গ্রামের বাসিন্দা। তিনি আকিজ কোম্পানির সেলস ম্যান হিসাবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে শাকদহ ব্রিজ দিয়ে বাড়ি ফেরার সময় চারজন দুর্বৃত্ত ওই যুবকের পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পাটকেলঘাটা নার্সিংহোমে নিয়ে যায়।

পাটকেলঘাটা নার্সিংহোমের চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে ঘটনাটি দেখার পর শেখ মো. ইব্রাহিম ভাই নামক এ ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে দিয়ে হামলাকারীদের পরিচয় শনাক্তে সবার সহযোগিতা চেয়েছেন। একই সাথে ঘটনার বিষয়ে তথ্য জানলে নিকটস্থ থানায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। ভিডিওটি দেখে সম্প্রতি ব্রিজ ও আশপাশের এলাকায়  নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]