চাঁদপুরের কচুয়ায় মাছ ব্যবসায়ীকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

Share the post

আহসান হাবীব সুমন,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের কচুয়া উপজেলায় মো. শাকির নামে এক মাছ ব্যবসায়ীকে চোর সন্দেহে পিটিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা অভিযোগ পাওয়া গেছে।১৩ ফেব্রুয়ারি পুলিশ মুমুর্ষ অবস্থায়  রাত ৯টায় শাকিরকে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং) সকালে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কচুয়া থানার এজাহার সূত্রে জানা যায়,কচুয়া উপজেলার ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি বড় ব্রীজ সংলগ্ন বিকাশ সাহার পোলট্রি খামারের কাঁচা রাস্তার পাশে যুবককে পিটিয়ে হাত-পাঁ ভেঙ্গে আশঙ্কাজনক অবস্থায় ফেলে রাখে। শাকির ওই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে ও ৪ টি মেয়ে সন্তানের জনক।

স্থানীয় ও পরিবারের লোকজন জানান, শুক্রবার দুপুরে শাকির কচুয়া যায়।রাত আটটায় দোয়াটি পৌছে দোয়াটি বিলে নিজের মাছের প্রজেক্ট দেখতে যায়। প্রজেক্ট থেকে আসার সময় ওই এলাকার বাসিন্দা  বিকাশ সাহা ও তার কর্মচারী সোহরাব হোসনসহ আরো ৭/৮ জন মিলে চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মারধর করে। এক পর্যায়ে শাকিলের অবস্থা আশঙ্কাজনক দেখে জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে অবহিত করে।পুলিশ ঘটনাস্থল থেকে শাকিরকে উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান,এ বিষয়ে নিহত শাকিলের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে ১০ জনকে বিবাদী করে মামলা করেছেন।দুই জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]