মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমন্ত্রণ জানিয়েছেন এডভোকেট মাজেদ হোসাইন

শাকিল মাহবুব,নারায়ণগঞ্জ : আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মাজেদ হোসাইন, এডভোকেট, ঢাকা জজ কোর্ট এবং সাবেক সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগ।তিনি এক বার্তায় বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য […]

বাবার আসনে প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী পুতুল নাটোরে আনন্দের জোয়ার, প্রত্যাশার পাল উড়ল নতুন করে

এম. এম আরিফুল ইসলাম, নাটোর : নাটোরের রাজনীতিতে যুক্ত হলো এক নতুন গৌরবগাথা। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। বাবার রাজনৈতিক আসন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) থেকে বিজয়ী হয়ে অল্প সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় জেলায় বইছে আনন্দের জোয়ার।সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে […]

আশুলিয়ার কলতাসূতীতে নোংরা পানির স্রোত: ব্যবসা-বাণিজ্যে ধস, ক্ষোভে ফুঁসছে মানুষ।

মো: শামিম বেপারী,সাভার আশুলিয়া প্রতিনিধি : সাভার  আশুলিয়া থানা ১নং শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতী মুসলিম ট্যাক এলাকায়  কয়েকটি প্রভাবশালী বাড়িওয়ালার স্বেচ্ছাচারিতায় কার্যত জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। নিজেদের বাড়ির ব্যবহার্য ও বর্জ্য পানি সরাসরি সড়কে ফেলায় জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। রাস্তায় দিনের পর দিন জমে থাকা নোংরা পানি, কাদা ও দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী এখন ক্ষোভে ফুঁসছে। রাস্তাই যেন […]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হলেন সরদার সাখাওয়াত হোসেন বকুল

মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী : নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের চারবার নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এড. সরদার সাখাওয়াত হোসেন বকুলকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মনোহরদী-বেলাবে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরদার বকুল ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে তার নিকটতম […]

কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেফতার

মোঃ মাহবুবুর রহমান সোহেল,কালিয়াকৈর, গাজীপুর: কালিয়াকৈর, গাজীপুর: গভীর রাতের নিস্তব্ধতা, ছুটে চলা যাত্রীবাহী বাস—আর ঠিক সেই মুহূর্তেই ভয়ংকর এক ডাকাতির পরিকল্পনা। তবে শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা। ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় Walton কারখানার সামনে অভিযান চালিয়ে […]

সংসদ সদস্য হয়েই মন্ত্রীসভায় ডাক পেলেন কায়সার কামাল

দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি : সংসদ সদস্য হিসেবে নিবার্চিত হওয়ার পরই প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রীসভায় যাওয়ার ডাক পেয়েছেন নেত্রকোণা—১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীর তালিকার ৬ নম্বন সিরিয়ালে ব্যারিস্টার কায়সার কামালের নাম দেখা গেছে। এছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পায় ব্যারিস্টার কায়সার […]

আশুলিয়ার মরিচকাটা কলতাসূতী এলাকায় রাস্তা ও মসজিদ উদ্বোধন

আশুলিয়া প্রতিনিধি: ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া ১নং শিমুলিয়া ইউনিয়নের মরিচকাটা কলতাসূতী এলাকায় নবনির্মিত রাস্তা ও মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. শরিফ হোসেন । অনুষ্ঠানে আরও […]

অমর একুশে উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য কর্মসূচি

ইবি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার তারেক মাহমুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে কালো ব্যাজ ধারণ […]

আসছে পবিত্র রমজানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন কাঁচাবাজারে হঠাৎ করেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম।

শাকিল মাহবুব, নারায়ণগঞ্জ : বিশেষ করে লেবু ও শসার দামে দেখা গেছে অস্বাভাবিক বৃদ্ধি। বর্তমানে লেবু প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০ টাকায়। অন্যদিকে, পেয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৫২ টাকা দরে।ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম এবং চাহিদা বৃদ্ধির কারণেই দাম বাড়ছে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট […]

মানবজমিনের ২৯বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা ও কেককাটা

সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে যখন নতুনের দোলা, ঠিক তখনই ১৫ ফেব্রুয়ারি ২৮ বছর পেরিয়ে ২৯-এ পা রাখল দৈনিক মানবজমিন। এ উপলক্ষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ফাল্গুনের এক সোনালি সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে কেক কাটা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে পালিত হলো পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী। বসন্তের এই স্নিগ্ধ সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা […]