অমর একুশে উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য কর্মসূচি

Share the post
ইবি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার তারেক মাহমুদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে কালো ব্যাজ ধারণ করে প্রশাসন ভবন চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এ সময় উপস্থিত থাকবেন মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সম্মানিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মনজুরুল হক। এছাড়াও ডিনবৃন্দ, বিভিন্ন অনুষদ, হল ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা, সমিতি-পরিষদ-ফোরাম, ক্রিয়াশীল ছাত্রসংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এছাড়া ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বর ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হবে। প্রশাসন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কালো পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী। এ সময় ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত থাকবেন।
পরিবহন সুবিধার অংশ হিসেবে ২০ ফেব্রুয়ারি রাত ১০টা ৩০ মিনিটে এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা ৪৫ মিনিটে কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকুপা থেকে প্রয়োজনীয় সংখ্যক বাস নির্ধারিত রুটে ক্যাম্পাসে আসবে এবং অনুষ্ঠান শেষে ফিরে যাবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআনখানি এবং বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]