সংসদ সদস্য হয়েই মন্ত্রীসভায় ডাক পেলেন কায়সার কামাল

Share the post

দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি : সংসদ সদস্য হিসেবে নিবার্চিত হওয়ার পরই প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রীসভায় যাওয়ার ডাক পেয়েছেন নেত্রকোণা—১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীর তালিকার ৬ নম্বন সিরিয়ালে ব্যারিস্টার কায়সার কামালের নাম দেখা গেছে।

এছাড়াও সকাল সাড়ে ১০টার দিকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পায় ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সকালে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছি। দল আমাকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই আমি দিতে চাই। সবার কাছে দোয়া চাই, আমি যেনো আমার দেয়া কথা রাখতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী নেত্রকোনা — ১ দুর্গাপুর—কলমাকান্দা আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিদ্বনি্দ্বতা করেছেন তিনি। নির্বাচনে ব্যারিস্টার কায়সার কামাল (ধানের শীষ) প্রতিকে নিবার্চন করেছেন। তার নিকটতম প্রার্থী ১১দলীয় জোটের গোলাম রব্বানীর চেয়ে ৭০ হাজার ৯০৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে পর থেকেই অত্র এলাকার মানুষ তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এদিকে প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দিত নেত্রকোণা — ১ আসনের বাসিন্দারা। বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নেওয়ার ডাক পাওয়ার খবরে দুগার্পুর—কলমাকান্দা এলাকায় মিস্টি বিতরণ, বিভিন্ন ধমীর্য় প্রতিষ্ঠানে ভক্তবৃন্দের প্রার্থনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]