শাকিল মাহবুব,নারায়ণগঞ্জ : আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সর্বস্তরের জনগণকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মাজেদ হোসাইন, এডভোকেট, ঢাকা জজ কোর্ট এবং সাবেক সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর সদর উপজেলা ছাত্রলীগ।তিনি এক বার্তায় বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে।মাজেদ হোসাইন আরও জানান, দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি ছাত্র-যুবসমাজসহ সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থেকে ভাষা শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

