রায়পুরে ফেসবুকে “ক্ষমা করে দিবেন” লিখে বিএনপি নেতার আত্মহত্যা।

Share the post

লক্ষীপুর (রায়পুর )প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার  রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার গলায় ফাঁস লাগানো  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টার দিকে বাবুরহাট এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইউসুফ আলী বুলু রাড়ী উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক ও ব্যক্তিগত সংকটের জেরে তিনি এ আত্মহত্যা করতে পারেন ।

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত জানা যায়, বেশ কিছুদিন ধরে ব্যক্তিগত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার টানাপড়েন চলছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়েছে। মৃত্যুর আগে ১৬ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি একটি স্ট্যাটাস দেন । সেখানে লেখেন, ‘যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।’

এবিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার  গণমাধ্যমকর্মীদের জানান, ইউসুফ কয়েক দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং অসংলগ্ন আচরণ করছিলেন। সোমবার রাতে তিনি একটি ছুরি হাতে নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে রাতের কোনো এক সময় তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মমিনুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]