২৯ বছর পর ছেলের সঙ্গে মায়ের এসএসসি পরীক্ষা, লালপুরে আলোচনায় ফুলঝুড়ি বেগম
আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি:সংসারের চাপে থেমে গিয়েছিল পড়াশোনা। সপ্তম শ্রেণির গণ্ডি পেরোনোর আগেই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল। এরপর কেটে গেছে দীর্ঘ ২৯ বছর। কিন্তু মনের ভেতরে লালিত শিক্ষার স্বপ্ন কখনো মুছে যায়নি। অবশেষে সেই স্বপ্ন পূরণের পথেই হাঁটছেন নাটোরের লালপুর উপজেলার গৃহিণী ফুলঝুড়ি বেগম। এবার তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন নিজের ছেলের সঙ্গে একই কেন্দ্রে, একই […]

