জারিয়া-দুর্গাপুর রেলপথ পরিদর্শনে – ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সর্বস্তরের মানুষের ১১০ বছরের দাবি, জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ। সেই স্বপ্নর বাস্তবায়নের পদক্ষেপ নিতে বুধবার (১৩ মে) দুপুরে জারিয়া-ঝাঞ্জাইল রেল স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের উচ্চপর্যাযয়র প্রতিনিধি দল।

এসময় বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের এমপি ব্যারিস্টার কায়সার কামাল, রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নেত্রকোণা-৫ আসনের সংসদ-সদস্য মাছুম মোস্তফা, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপকসহ রেলওয়ের প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জারিয়া স্টেশনটি ১০৮ বছরের পুরোনো। গত এক শতাব্দীতেও এ অঞ্চলে রেলের কাঙ্খিত উন্নয়ন হয়নি। আমার নির্বাচনী এলাকা দুর্গাপুরবাসীর প্রাণের দাবি ছিল রেললাইনটি দুর্গাপুর পর্যন্ত নিয়ে যাওয়া। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশের রেল নেটওয়ার্ক বিস্তৃত করার যে পরিকল্পনা নিয়েছেন, তারই অংশ হিসেবে আজ আমরা এখানে এসেছি।” আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) দ্রুত সম্পন্ন করে পর্যায়ক্রমে এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং আমরা জনগণের দাবি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। নেত্রকোনা-১ আসনের জন্য ইতোমধ্যে পাঁচটি বড় ব্রীজের অনুমোদন দেওয়া হয়েছে। এখন রেললাইনের উন্নয়নের জন্য আমরা সরজমিনে সমীক্ষা করছি।”

জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হলে এ অঞ্চলের যাতায়াত ও অর্থনৈতিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশেষ করে দুর্গাপুরের সাদা মাটি, বালু, কয়লা ও কৃষিপন্য পরিবহনে খরচ কমে আসবে এবং পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটবে। এলাকাবাসী দীর্ঘদিনের প্রতীক্ষার পর সরেজমিন পরিদর্শনে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেছেন রেল মন্ত্রনালয়ের কর্মকর্তাগণ। এলাকা পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি দ্রুত পরবর্তী প্রক্রিয়া শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]