নারায়ণগঞ্জে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : অটিজম কোন সীমাবদ্ধতা নয়—প্রতিটি জীবন মূল্যবান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬
দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৩ মে) জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ। তিনি অটিজমে আক্রান্ত শিশু ও ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; সমাজের সকল মানুষকে সমান মর্যাদা ও ভালোবাসার মাধ্যমে এগিয়ে নিতে হবে। তিনি অটিজমে আক্রান্তদের শিক্ষা, চিকিৎসা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় অটিজমে আক্রান্তদের সহায়তার অংশ হিসেবে কয়েকজনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

