মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব

Share the post

সীমান্ত দাস, ‎মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‎টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এক মা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন।  নবজাতকদের মধ্যে একটি ছেলে ও তিন মেয়ে রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।‎মঙ্গলবার (১২ মে ২৬) সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই সন্তান প্রসব করানো হয়।হাসপাতালের চিকিৎসকরা জানান,বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে প্রসব সম্পন্ন হয়। মা ও নবজাতকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে সবাই সুস্থ আছেন।‎পরিবারের সদস্যরা জানান, জেলার বাসাইল উপজেলার কাশিল গ্রামের কাশেম মিয়ার ছেলে হায়দার আলী (৩৫) সঙ্গে ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার বাঘিল গ্রামের বাবুল মিয়ার মেয়ে বিথী আক্তারের (২৪) বছর আগে বিয়ে হয়। তাদের ঘর ১০ বছর বয়সী মেয়ে রয়েছে। দশ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত ‎চিকিৎসকদের মতে, একসঙ্গে চার সন্তানের জন্ম খুবই বিরল ঘটনা। এ ধরনের প্রসবে মা ও শিশুদের জন্য বাড়তি যত্ন ও চিকিৎসা প্রয়োজন হয়।কুমুদিনী হাসপাতালের ডেপুটি হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডা. আলী হাসান জানিয়েছে, নবজাতকদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]