হাতিয়ায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন
সাব্বির ইবনে ছিদ্দিক ,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:তরুণ ও যুবসমাজকে সুস্থ ধারার বিনোদনে উদ্বুদ্ধ করতে এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে নোয়াখালীর হাতিয়ায় ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে হাতিয়া উপজেলার চরচেঙ্গা এম.সি.এস. উচ্চ বিদ্যালয় মাঠে এই জমকালো ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। […]

