বাজিতপুরে ৩৯২ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক: জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা

Share the post
জামাল উদ্দিন বাজিতপুর, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নে ৩৯২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় ইউনিয়ন গ্রাম পুলিশ ও বিক্ষুব্ধ জনতা। আটককৃতদের মধ্যে অন্যতম মূল হোতা বাজিতপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মথুরাপুর এলাকার বাসিন্দা মোঃ হজরত , (৪০)। ও একজন মহিলা।আজ (১৪ জুন) গাজিরচর এলাকায় মাদক কেনাবেচার সময় গ্রাম পুলিশ ও স্থানীয় জনগণের যৌথ তৎপরতায় তাদের আটক করা হয়। আটকের পর উত্তেজিত জনতা মাদক কারবারিদের গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘুরিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মথুরাপুর ও গাজিরচরসহ পার্শ্ববর্তী এলাকায় একটি সিন্ডিকেট মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আজ গোপন সংবাদের ভিত্তিতে গাজিরচর ইউনিয়নের গ্রাম পুলিশ এবং স্থানীয় সচেতন জনতা ঐক্যবদ্ধ হয়ে অভিযান চালায়। এ সময় ৩৯২ পিস ইয়াবাসহ মাদক কারবারি হজরত, ও তার সহযোগীকে হাতেনাতে জাপটে ধরা হয়।
মাদক ব্যবসায়ীদের আটকের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হন। দীর্ঘদিন ধরে জমে থাকা জনক্ষোভ থেকে বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিকভাবে আটককৃতদের গলায় জুতার মালা পরিয়ে পুরো এলাকা পদক্ষিণ করায়। পরে আটককৃতদের মাদকসহ আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করার প্রক্রিয়া শুরু হয়।
এলাকাবাসী ও সচেতন মহল জানান, মাদক কারবারিরা সমাজের এক নম্বর শত্রু। এদের কারণে পরিবার ও সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। গাজিরচরের এই ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ ও গণজাগরণ পুরো বাজিতপুর উপজেলাকে মাদকমুক্ত করতে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা এই চক্রের পেছনের মূল হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]