মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: দুই হাসপাতালে ৭০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী : নরসিংদীর মনোহরদী পৌরসভা এলাকায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয় রবিবার (১৫ জুন ২০২৬) মনোহরদী উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে হাসপাতালের ফার্মেসি, অপারেশন থিয়েটার, অভ্যন্তরীণ পরিবেশ, প্যাথলজির সরঞ্জাম ও রিএজেন্ট পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
মোবাইল কোর্ট চলাকালে লাইফ কেয়ার হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রাজিব প্রাইভেট হাসপাতালের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় উভয় প্রতিষ্ঠান থেকেই মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ জব্দ করা হয়। এছাড়া হাসপাতাল দুটির কর্তৃপক্ষ প্যাথলজির পরিবেশ উন্নয়নসহ সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।অভিযানে প্রসিকিউশন প্রদান করেন নরসিংদী ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক জনাব সিরাজুম মনিরা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো. সজিব মিয়া।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]