রূপগঞ্জকে একটি অত্যাধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো- মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, রূপগঞ্জকে একটি অত্যাধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো। আজকে রূপগঞ্জ সারা বাংলাদেশের মধ্যে সব উপজেলা থেকে এগিয়ে রয়েছে। এবার সরকারিভাবে যেই বরাদ্দ এসেছে সেই বরাদ্দ দিয়ে রাস্তাঘাট থেকে শুরু করে যত সমস্যা রয়েছে সব সমস্যা সমাধান করা হবে।

১৭ জুন বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায়, দুঃস্থদের মধ্য বিনামূল্যের খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জয়।

এ সময় উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, বিএনপি নেতা আনোয়ার সাদাত সায়েম, যুবদল নেতা আমিনুল ইসলাম প্রিন্সসহ আরো অনেকে।

অনুষ্ঠানে অসহায়, দুঃস্থদের মধ্য বিনামূল্যের খাদ্যশস্য (চাল), শুকনা খাবার, ঢেউটিন ও গৃহ মঞ্জুরী বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়।

পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং রূপগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর কার্যালয় শুভ উদ্বোধন করে অফিস কার্যক্রম শুরু করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]