মনোহরদীতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

Share the post
মো : হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী:নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর গ্রামে মাদক সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে এক যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুন ২০২৬) পরিচালিত অভিযানে শাহাদাৎ (পিতা: হেলাল উদ্দিন), সাং-পীরপুর, ইউনিয়ন-খিদিরপুর, উপজেলা-মনোহরদীকে মাদক সেবন করে এলাকায় উশৃঙ্খল আচরণ করার সময় হাতেনাতে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মনোহরদী থানার এসআই শহীদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]