কক্সবাজার ইনানীতে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি। কক্সবাজার উখিয়া উপজেলার, জালিয়া পালং, মুহাম্মদ শফির বিলে হাজ্বী নুর মোহাম্মদ এর নাতনী ইনানী প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী শারমিন আক্তার (১৩) কে আজ সকালে বাড়ির অদূরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মৃত শারমিনের বড়ভাই আলা উদ্দিন জানান, গতকাল ১০ জুলাই দিবাগত রাত ১১টার দিকে বোনকে বাসায় না […]

