করোনা যুদ্ধে এবার আমাদের সবাইকে মাঠে নামতে হবে,আমাদের করনীয়: মো:নূর ইসলাম খান অসি

Share the post

সাইফুল ইসলাম তাহসান(প্রতিনিধি) : জনস্বাস্থ্য সম্পর্কে অভিজ্ঞজনেরা বলছেন : জুন, জুলাই, আগস্ট মাস এবং পরবর্তী ছয় মাস ‘করোনা’র মারাত্মক সংক্রমণ ও মৃত্যুর পরিমাণ বাড়তে পারে। তারেই ধারাবাহিকতায় দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এর পরিচালক অপারেশন নুরু ইসলাম খান অসি তার পর্যালোচনায় নিজস্ব কিছু সচেতনতামূলক অভিমত প্রকাশ করেন, তার এই অভিমত হুবহু তুলে ধরা হলো: এবার যেহেতু মাঠে আসল যুদ্ধে নামতে হবে, তাই কয়েকটা কথা বলে যেতে চাই: বাইরের লকডাউন শেষ , নিজের লকডাউন শুরু, বাহিরের কাউকে নিজের গায়ের কাছে ঘেঁসতে দেবেন না। আগামী অন্ততঃ ৬ মাস আরো দ্বিগুণ সাবধান হোন। বাইরে বেরোলে মাস্কের সাথে ফেস্ শিল্ড ব্যাবহার করুন, যা খুব কার্যকরী। পকেটে সবসময় স্যানিটাইজার রাখুন – প্রতি আধঘন্টা বা ঘন্টায় হাত পরিস্কার করুন। মোবাইলটি একটি পলিথিনে রাখুন। হেডফোন- না!!! স্পিকার মোডে কল রিসিভ- হ্যাঁ! পাবলিক ট্রান্সপোর্টে ভিড় এড়িয়ে চলুন। এটা সবথেকে রিস্কি জায়গা। বাড়ির বাইরে খাওয়া এড়িয়ে চলুন, শুকনো হায় ক্যালোরি স্নাক যেমন বাদাম, শুকনো ফল ও খাবার পানি অল্প সাথে রাখুন। বাসার বাইরে বের হয়ে বা অফিসে খাবার ও পানি শেয়ারিং বন্ধ করুন। অপ্রয়োজনীয় লোকসমাগম এড়িয়ে চলুন বাইরে থেকে বা বাজারে পাওয়া টাকা নোটগুলো আলাদা পলিথিনে আনুন – এনে জীবানুমুক্ত করুন। যেখানে সেখানে হেলান দেওয়া , বসা, কনুইএ ভর দেওয়া – ভুলে যান একটা ক্যাপ মাথায় থাকলে ভালো হয়, মহিলাদের ক্ষেত্রে ওড়না অনেক প্রয়োজনীয়। বাইরে কাপড়ের ব্যাগ নিয়ে বের হন- যা ধোয়া যাবে। ঘড়ি- আপাততঃ ব্যবহার করবেননা ! আংটি- আপাততঃ ব্যবহার করবেননা ! জুয়েলারী- আপাততঃ ব্যবহার করবেননা ! পাবলিক ওয়াশরুম- বুঝে শুনে ব্যবহার করুন ! মাস্ক রোজ চেন্জ হবে- স্পেয়ার ক্যারি করবেন যদি বারবার হাত ধুতে পারেন- গ্লাভস্ প্রয়োজন নেই। বরং গ্লাভ্স্ এ জীবানু লেগে থাকার রিস্ক বেশী। ★ এখানে কিছু কিছু নির্দেশনা ও অনুরোধ আপনার কাছে বাড়াবাড়ি মনে হতে পারে। তবে এগুলো মেনে চললে আপনার নিরাপত্তাও সুনিশ্চিত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদ থাকুন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]