কক্সবাজারে নতুন করে ১০ জন করোনা পজিটিভ

Share the post

কক্সবাজারের ল্যাবে নতুন পরীক্ষা করা ১২৫ জনের মধ্যে ১০ ব্যক্তির দেহে করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে চকরিয়া উপজেলার ১ জন, উখিয়া উপজেলার ১ জন, পেকুয়া উপজেলার ২ জন এবং কক্সবাজার সদর উপজেলার ৪ জন বাসিন্দা রয়েছে। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হল ৯০ জন।

রোববার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।

তিনি বলেন, শনিবার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং চট্টগ্রামের লোহাগাড়া থেকে মোট ১২৫ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। পরে পরীক্ষা করার পর ১০ জনকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। অপর ১১৫ জন নেগেটিভ রয়েছে।

ফলে কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হিসেবে ৯০ জনই শনাক্ত করা হল। যদিও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ৯৭ জন। এর
৬ জন কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং একজন চট্টগ্রামের লোহাগাড়ার বাসিন্দা।

গত ৩৯ দিনে মোট ২৬২৯ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৯৭ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এর মধ্যে মহেশখালীতে ১১ জন, টেকনাফে ৬ জন, উখিয়ায় ৮ জন, রামু ২ জন, চকরিয়ায় ২৪ জন, কক্সবাজার সদরে ২৩ জন এবং পেকুয়ায় ১৪ জন। অপর ৭ জনের  ৬জন বান্দরবান জেলার এবং একজন লোহাগাড়ার। – চ্যানেল24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]