করোনা যুদ্ধে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ পুলিশ সদস্য

Share the post

করোনা সংকটে জীবনবাজি রেখে, মানুষকে সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন প্রাণঘাতী ভাইরাস করোনায়। এ যুদ্ধও জয় করে বাড়ি ফিরেছেন, অনেক পুলিশ সদস্য।

একটি কঠিন সময় পার করে করোনা জয়ের উচ্ছ্বাস শুধু একজনের নয়, ৭২ জনের। যারা সবাই নিজের জীবন বাজি রেখে সংকটময় সময়ে কাজ করে যাওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন তারা।

ফুল আর সুস্থ হওয়ার ছাড়পত্র দিয়ে পুলিশ সদস্যদের বিদায় জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

প্রশাসনের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জানান, অনেকই রোগীদের সেবা দিয়ে গিয়ে আক্রান্ত হচ্ছেন তবে থেমে থাকছে না সেবা। এ পর্যন্ত এই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১৭০ জন।

তিনি জানান, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়া আরো ৩টি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে করোনা আক্রান্ত পুলিশের সদস্যদের।

দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে দুহাজারেরও বেশি পুলিশ সদস্য। সূত্র : চ্যানেল 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]