রামু ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১,৮০,০০০ হাজার ইয়াবাসহ ৩ জন আটক করেছে ডিবি পুলিশ

Share the post

সাইফুল ইসলাম তাহসান(কক্সবাজার প্রতিনিধি): গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন এর নির্দেশে পুলিশ পরিদর্শক জনাব মানস বড়ুয়া, জেলা গোয়েন্দা শাখা, কক্সবাজার এর নেতৃত্বে কক্সবাজার ডিবি পুলিশের একটা দল কক্সবাজারের রামুথানাধীন গর্জনীয়া,কচ্ছপিয়া এবং পার্শ্ববর্তী এলাকায় অভিজান চালিয়ে ১,৮০,০০০ (এক লাখ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ডিসকভার মোটর সাইকেল উদ্ধার সহ তিন ০৩ জনকে আটক করেন। আটককৃতরা হলেন: ০১। আব্দুর রশিদ(২৬), পিতা-আব্দুল মোতালেব, মাতা-মৃত খদিজা বেগম, স্ত্রী-ফাতেমা বেগম, সাং-আমতলী পাড়া, ০৩নং ওয়ার্ড, আলীকদম ইউপি, থানা-আলীকদম, ০২। মাহমুদা বেগম(৪১), স্বামী-মৃত মোঃ ইসলাম, পিতা-গুরা মিয়া, মাতা-মৃত জেবুন্নেসা, সাং-জারুলিয়াছড়ি, ০৪নং ওয়ার্ড, ০৪নং দোছড়ি ইউপি, সর্বথানা-নাইক্ষ্যংছড়ি, সর্বজেলা বান্দরবান। ০৩। এনামুল হাসান(২২) (রোহিঙ্গা), পিতা-মকতুল হোসেন, মাতা-শাহিদা বেগম, সাং- 1-W. F Block-15, লম্বাশিয়া, কুতুপালং, উখিয়া, কক্সবাজার। উদ্ধারকৃত মালামালের মধ্যে ০১। ১,৮০,০০০ (এক লাখ আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ডিসকভার মোটর সাইকেল ছিল বলে কক্সবাজার জেলা পুলিশের একটি সুত্র নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]