কক্সবাজার বাসীকে সিআইপি ইসমাইলের ঈদের শুভাচ্ছা জানান

Share the post

কক্সবাজার(প্রতিনিধি): কক্সবাজার স্বনামধন্য গরীব দুঃখী অসহায় মানুষের সবসময়ের পরম বন্ধু কক্সবাজার শ্রেষ্ট ব্যবসায়ী এবং শ্রেষ্ট করদাতা, কক্সবাজার জেলা যুবলীগ নেতা সি আই পি ইসমাইল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওয়ালে শুভেচ্ছা বার্তাটি করেন তা তুলে ধরা হল, করোনা ভাইরাসের সংক্রমণের পাশাপাশি ঘূর্ণিঝড় ‘আমফান’-এর আঘাতে বাংলাদেশের উপকূলবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো যখন দারুণভাবে ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে ঈদ-উল-ফিতরের আগমন। আমি অত্যন্ত আনন্দের সহিত আমার প্রিয় কক্সবাজারবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় ‘আমফান’-এর ছোবলে বিপর্যয়কর পরিস্থিতিতে পরস্পরের সহযোগিতা ও ক্ষতিগ্রস্তদের জন্য ত্যাগ স্বীকারের মাধ্যমে এবারের ঈদ-উল-ফিতর উদযাপন করার জন্য আমি কক্সবাজারবাসীর প্রতি আহবান জানাচ্ছি। ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনের জন্য স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব ও এ সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা মেনে চলতে হবে। মহান প্রভুর নিকট বিগলিত চিত্তে এ দোয়া করি তিনি যেন আমাদেরকে এই মহামারি থেকে পরিত্রাণ দান করেন এবং ‘আমফান’-এ ক্ষতিগ্রস্ত ভাইদের দ্রুত ক্ষতি কাটিয়ে উঠার তাওফিক দান করেন। আমি আমার নিজের এবং আমার পরিবারের পক্ষ থেকে কক্সবাজারবাসী সকলের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও শান্তি কামনা করছি। সেই সাথে আমি সবাইকে আন্তরিকভাবে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]