মাদক চক্রে আঘাত: ডিবির অভিযানে ৩ কারবারি আটক, উদ্ধার ইয়াবা-গাঁজা

শামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি:ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর ধারাবাহিক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পৃথক তিনটি অভিযানে মোট ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।   পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল রাত ১১টা ৩০ মিনিটে সাভার মডেল থানার নামাবাজার […]

শেরপুরে প্রান্তিক হরিজন শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ?

জহুরুল ইসলাম জপি, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর সবার জন্য শিক্ষা স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা পরিষদের উদ্যোগে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৭০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষ -এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে মানসম্মত স্কুল ব্যাগ […]

নববর্ষকে ঘিরে প্রাণচাঞ্চল্যে মুখর নাটোরের মৃৎশিল্প পল্লী, ব্যস্ত সময় পার করছেন কারিগররা

আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:বাংলা নববর্ষকে সামনে রেখে নাটোরের ঐতিহ্যবাহী মৃৎশিল্প পল্লীগুলোতে বইছে উৎসবের আমেজ। বছরের অন্য সময়ের তুলনায় এখন যেন প্রাণ ফিরে পেয়েছে এসব পল্লী। নতুন বছরের আগমনী বার্তা ঘিরে মাটির তৈরি নান্দনিক ও ব্যবহারিক পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় দিন-রাত নিরলস পরিশ্রমে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। জেলা শহরসহ আশপাশের বিভিন্ন মৃৎশিল্প পল্লী ঘুরে দেখা […]

জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন

মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:সারাদেশে চলমান জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে অর্ধশত গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতেই তার এই ব্যতিক্রমী আয়োজন বলে জানা গেছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে […]

সাতক্ষীরার ‎তালায় ৪টি গ্রামে পরিচ্ছন্নতা অভিযান 

সাঈদ সম্রাট সাতক্ষীরা ‎তালা প্রতিনিধি:সাতক্ষীরার ‎তালা উপজেলার ৪টি গ্রামে পরিস্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে অভিযান পরিচালনা হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন সংস্থার উদ্যোগে এবং সংস্থার আলো প্রকল্পের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। ‎জানা গেছে, গ্রামগুলি সুন্দর এবং পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ওয়ার্ল্ড কনসার্ন তালা উপজেলায় আলো প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় উপজেলার  তালা সদর ও খলিলগর ইউনিয়নের খানপুর, আটারই, মাছিয়াড়া ও […]

নাটোরে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে […]

শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে, পদ হারালেন ছাত্রদল নেতা

মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শ্যালিকা তিন মাসের অন্তঃসত্ত্বা। শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌরশহরের বাবার বাড়িতে অভিযুক্ত ছাত্রদল নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন স্ত্রী ফারজানা আক্তার অপি। অভিযুক্ত ছাত্রদল নেতার নাম ইকবাল হোসেন। তিনি বনপাড়া […]

বিগত ১৫ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বি এম আবুল হাসনাত বাপ্পী,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ প্রতিনিধি:প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত  শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি। এ সময় কোন ভিশন ছিলনা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে ভিশন নিয়ে কাজ করছেন। এতোদিন এইএসসি পাশ করে অধিকাংশ শিক্ষার্থী   বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পায়নি । যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে  লটারির প্রচলন চালু ছিল। ১২ এপ্রিল রবিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। সভায় বক্তব্য রাখেন  নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)  আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম প্রমুখ। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আরো বলেন, আমাদের টার্গেট খুব অল্প। বর্তমানে ৬৫ শতাংশ শিক্ষার্থী ভালো করে বাংলা বলতে পারে। আমরা লক্ষ টাকা খরচ করে শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কি হচ্ছে ?  কারিকুলাম, ক্লাসরুম আর কনটেনসেন্সি। সঠিক শিক্ষক যেনো ক্লাস রুমে থাকে সেটা দেখতে হবে। এদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের এগিয়ে আসতে হবে। তবেই আগামী দিনগুলোতে শিক্ষার মান বদল ও উন্নয়ন হবে। শিক্ষকদের লেখাপড়ার দায়িত্ব নিতে হবে। একসাথে কাজ করতে হবে। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে। সেমিনারে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ)  আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষকদের বেতন ভাতা বাড়ানো, তাদের সুবিধা নিশ্চিত করা হলে তারা সুশিক্ষিত সমাজ গড়তে সহায়ক হবে। পাশাপাশি গরিব কিন্তু মেধাবীদের চিহ্নিত করে প্রয়োজনে বিদেশে উচ্চশিক্ষা দিয়ে যোগ্য […]

নাটোরে কাফনের কাপড়সহ হুমকির চিঠি পেয়ে আতঙ্কে কলেজ, তদন্তে পুলিশ

মোল্লা মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা অনার্স কলেজে দুই শিক্ষকের নামে কাফনের কাপড়সহ হুমকিমূলক চিঠি পাঠানোর ঘটনায় পুরো ক্যাম্পাসে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রহস্যজনক এই ঘটনায় উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহল। কলেজ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির সময় প্রধান করণিক রাফিজা খাতুন ডাকযোগে আসা দুটি রেজিস্ট্রি চিঠি গ্রহণ […]

কীর্তনখোলায় ফুল ভাসিয়ে ববি’র চাকমা শিক্ষার্থীদের ‘ফুল বিজু’ উদযাপন

আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চাকমা সম্প্রদায়ের শিক্ষার্থীরা কীর্তনখোলা নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব উদযাপন করেছে। রবিবার (১২ই এপ্রিল, ২০২৬) পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে কীর্তনখোলা নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবীকে পূজার মধ্য দিয়ে ‘ফুল বিজু’ উদযাপন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চাকমা শিক্ষার্থীরা। রবিবার সকালে শুরু হয় তাদের এই ‘ফুল বিজু’ […]