নাটোরে অবৈধ পেট্রোল ব্যবসা: তেল ও মোটরসাইকেল জব্দ

মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুর উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৮ লিটার পেট্রোল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল)দিবাগত রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের বামুনকোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা […]

আশুলিয়ায় চুরিকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ঝগড়া, কিশোরীর আত্মহত্যা

শামীম বেপারী সাভার আশুলিয়া :ঢাকার আশুলিয়ায় বাসায় চুরির ঘটনাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে ঝগড়ার জেরে সূবর্না ইয়াসমিন (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বগাবাড়ী আমবাগান এলাকার হাজী নজরুল ইসলামের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় […]

নাটোরে স্বামী-স্ত্রীর ‘জিন্দা কবর’ রটনা, হাজারো জনতার ভিড়!

আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় স্বামী-স্ত্রীর ‘জিন্দা কবর’ নেওয়ার গুজবকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। উপজেলার দূড়দূড়িয়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এই ঘটনাকে ঘিরে হাজারো ভক্ত ও উৎসুক জনতার ঢল নামে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রটনার অবসান ঘটায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা খালেক ডাকাত ওরফে খালেক […]

রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):র‍্যাব-১১ এবং রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে ভোজ্য তেল উৎপাদন ও মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও মজুদের অভিযোগে রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় অভিযান চালিয়ে সিমু কনজুমার প্রডাক্টস নামে একটি প্রতিষ্ঠানের মালিক […]

আদিবাসী, অসহায় শিক্ষার্থীর স্বপ্ন পুরণ করলেন ব্যারিস্টার কায়সার কামাল

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:ঘরের প্রায় টিনগুলোই ফুটো। সামান্য বৃষ্টি হলেই ঘরদিয়ে পানি পরে, জামাকাপড় সহ বইপত্র ভিজে যায়। ভেজা বই ও আধভেজা স্কুলড্রেস পড়েই প্রতিদিন স্কুলে যায় দশম শ্রেনীর আদিবাসী শিক্ষার্থী সেতু রেমা। প্রায়ই টিনের চালে তার ভেজা বই শুকাতে হতো। এযেনো ঝড় বৃষ্টির সাথে শিক্ষার্থী সেতু রেমার নিত্য দিনের যুদ্ধ। একটি ঘরের […]

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূর মরদেহ উদ্ধার

মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরের নলডাঙ্গা উপজেলায় খোদেজা বেগম (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষিকোল টুলটুলি পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত খোদেজা বেগম একই গ্রামের নুর আলমের স্ত্রী। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোদেজার পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা […]

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে রবিউল – মাসুদ

আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি :বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রবিউল ইসলাম সভাপতি এবং দৈনিক আমার দেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি)-এর চতুর্থ তলায় অবস্থিত ববিসাস কার্যালয়ে নির্বাচনি কার্যক্রম শেষে বেলা ১টায় প্রধান […]

ঢাকার আশুলিয়ায় হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শামিম ব্যাপারী সাভার আশুলিয়া প্রতিনিধি :ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। এর আগে বুধবার […]

নেত্রকোনায় আধুনিকতার চাপে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে ধান মাড়াইয়ের গ্রামীণ ঐতিহ্য

সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : সময়ের পালাবদলে সময় যেন নিঃশব্দে বদলে যায়। একসময় নেত্রকোনা জেলার গ্রামগুলোতে বসন্তের শেষ গ্রীষ্মকাল মানেই ছিল ধান কাটার আনন্দ, আর সন্ধ্যার আলো নিভু–নিভু হলে উঠোনে গরুর হালে ধান মাড়াইয়ের সেই ব্যস্ততা। শিশুদের হাসি, বড়দের ডাকাডাকি, আর হালের গরুর ছন্দ—সব মিলিয়ে যেন এক গ্রামীণ জনপদে জীবনের সুর বাজতো। এখন বসন্তের শেষ […]

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের বাসিন্দা। উপজেলা প্রশাসন […]