বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বে রবিউল – মাসুদ

Share the post
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি :বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রবিউল ইসলাম সভাপতি এবং দৈনিক আমার দেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি)-এর চতুর্থ তলায় অবস্থিত ববিসাস কার্যালয়ে নির্বাচনি কার্যক্রম শেষে বেলা ১টায় প্রধান নির্বাচন কমিশনার ড. রাহাত হোসাইন ফয়সাল ফলাফল ঘোষণা করেন।
নয় সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহসভাপতি মেহরাব হোসেন (নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জাইফ (এনটিভি), দপ্তর সম্পাদক এনামুল হোসেন (মানবকণ্ঠ), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম হৃদয় (বাংলাদেশ মেইল) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলিবদ্দিন (ঢাকা টাইমস)। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তামজিদ হোসেন মজুমদার (দ্য ডেইলি ক্যাম্পাস) ও তৌফিক হাসান তপু (দ্য ডেইলি সানশাইন)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির, সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন এবং নাজমুজ সাকিব।
নির্বাচনি কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এবং বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন করেছে। রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে মানববন্ধন করে ইসলামী ছাত্র আন্দোলন। মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন, পাশাপাশি অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের […]

ঢাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ববি সাংবাদিকদের মানববন্ধন

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। […]