নাটোরে অবৈধ পেট্রোল ব্যবসা: তেল ও মোটরসাইকেল জব্দ

Share the post
মো: আরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুর উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৮ লিটার পেট্রোল ও একটি মোটরসাইকেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল)দিবাগত রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের বামুনকোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইর ছেলে শামীম (২৮) দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে পেট্রোল সংগ্রহ করে মোটরসাইকেলের ট্যাংকিতে বহন করে প্রতি লিটার ৩০০ টাকা দরে বিক্রি করে আসছিল। পাশাপাশি নিজ বাড়ির পেছনে গোপনে পেট্রোল বিক্রির কার্যক্রমও চালাত বলে অভিযোগ রয়েছে।
অভিযানকালে শামীমের বাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে দুটি জার্কিনে রাখা ৮ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এছাড়া মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল সরবরাহের প্রমাণ পাওয়ায় সেটিও জব্দ করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শামীম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উপজেলা প্রশাসন জানায়, জব্দকৃত পেট্রোল ৯৬০ টাকায় বিক্রি করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
এদিকে ভুক্তভোগী ক্রেতা নাঈম হোসেন জানান, তিনি ৩০০ টাকা লিটার দরে তেল কেনার জন্য শামীমকে ৫০০ টাকা অগ্রিম দিয়েছিলেন। কিন্তু অভিযানের খবর পেয়ে শামীম পালিয়ে যাওয়ায় তিনি আর টাকা ফেরত পাননি।
স্থানীয়রা জানান, কিছু অসাধু ব্যক্তি গ্রামাঞ্চলে এ ধরনের পেট্রোল মজুদ ও উচ্চমূল্যে বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ছে। তারা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন।
এ বিষয়ে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “তেল মজুতদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা

Share the post

Share the post মহাসড়ক দখল করে ভুট্টা মাড়াই, নলডাঙ্গায় দুইজনকে জরিমানা নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পৌরসভাধীন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের মহিষমারি ব্রিজ এলাকায় মহাসড়ক দখল করে ভুট্টা (শস্য) মাড়াই করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে মহিষমারি ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার […]

নাটোরে নারী নেতৃত্বের উত্থান: সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নে আন্না মিনজ ও সানজিদা তুলি

Share the post

Share the postআরিফুল ইসলাম নাটোর প্রতিনিধি:জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বিএনপির ঘোষিত ৩৬টি আসনের মধ্যে স্থান করে নিয়েছেন নাটোরের দুই নারী নেত্রী—ওঁরাও সম্প্রদায়ের আন্না মিনজ এবং ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সানজিদা ইয়াসমিন ওরফে তুলি। এ মনোনয়নের মধ্য দিয়ে নাটোর জেলায় নারী নেতৃত্বের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নাটোর জেলার চারটি সংসদীয় […]