সদরপুরে চুরির অভিযোগ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, এলাকায় উত্তেজনা

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষের অভিযোগ, চুরির পর তাদের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। অপরদিকে, অভিযুক্ত পক্ষের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজাতেই প্রতিপক্ষ নিজেরাই ঘর ভেঙে দোষ চাপানোর চেষ্টা করছে। স্থানীয় সূত্রে জানা […]

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় পথচারী নিহত, আহত ৪

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিক্সার চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহে আলম (৪০) মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি উপজেলার সোনাখালী এলাকার […]

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

সাব্বির ইবনে ছিদ্দিক,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি স্নেক ভেনম (সর্পদংশন প্রতিষেধক) প্রয়োগ করে বিষধর সাপের কামড়ে আক্রান্ত এক শিশুর প্রাণ রক্ষা করা হয়েছে। সীমিত চিকিৎসা-সুবিধার মধ্যেও এ সফলতা স্থানীয় স্বাস্থ্যসেবায় নতুন আশার সঞ্চার করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের […]

ইবির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নতুন দুই মুখ

সাব্বির আহমেদ, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইব) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব সুলতান আহমেদ […]

ফরিদপুরে ৬টি ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি  : ফরিদপুর সদর উপজেলার ৬টি ফিলিং স্টেশনে বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে জ্বালানি তেলের পরিমাপে কোনো অনিয়ম পাওয়া যায়নি। পাশাপাশি তেলের মান যাচাইয়ের জন্য বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠানে ক্যালিব্রেশনের মেয়াদ নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) […]

কানাইপুর বাজারে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন, ডিজিটাল লেনদেনে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি :ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ এবং নগদবিহীন লেনদেন জনপ্রিয় করতে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ পরিচালনা করেছে পূবালী ব্যাংক পিএলসি, কানাইপুর শাখা। “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, ফরিদপুর শাখার […]

কোস্ট গার্ডের আবাসন প্রকল্প ঘিরে রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের উচ্ছেদ আতঙ্ক,অনাবাসিক জমিতে প্রকল্প বাস্তবায়নের দাবি স্থানীয়দের

বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ফুলবাড়িয়া, কুলিয়াদি, রঘুরামপুর, শিমুলিয়া ও ব্রাহ্মণখালী এলাকার দুই শতাধিক পরিবার আবারও উচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক প্রকল্পের জন্য ৩৮ দশমিক ৭৬ একর জমি অধিগ্রহণের উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো গণশুনানি ছাড়াই জরিপ […]

প্রাথমিক শিক্ষাকে আরো গতিশীল ও মানসম্মত করতে কাজ করছে সরকার, সুনামগঞ্জে গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শফিকুল বারী, সুনামগঞ্জ প্রতিনিধি : হাওর ও দুর্গম এলাকার প্রাথমিক শিক্ষা প্রসারে সরকারের বিশেষ পরিকল্পনা। ​হাওরাঞ্চলসহ দেশের অনগ্রসর এলাকার প্রাথমিক শিক্ষাকে আরো গতিশীল ও মানসম্মত করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে অংশীজন ও নীতি নির্ধারকদের সঙ্গে সিরিজ বৈঠকের মাধ্যমে সুনির্দিষ্ট কার্যপদ্ধতি চূড়ান্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। […]

বর্ডার বাজার–রায়পুর সড়ক এখন মরণফাঁদ, সিংহেরপুল অংশে চরম ঝুঁকি: প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, দ্রুত পুনর্নির্মাণের দাবি

আব্দুল্লাহ আল মামুন,রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বর্ডার বাজার থেকে রায়পুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পিচ ও খোয়া উঠে গিয়ে সড়কটি এখন খানাখন্দে ভরা এক মরণফাঁদে পরিণত হয়েছে। এর মধ্যে বর্ডার বাজার থেকে সিংহেরপুল পর্যন্ত অংশটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ রূপ নিয়েছে, যেখানে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। চরম ঝুঁকি ও আতঙ্কের […]

ববি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন সহযোগী অধ্যাপক ড.আব্দুল আলিম বছির

আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি :বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির। অদ্য ২৭ জুলাই ২০২৬ তারিখ বেলা ১১ টায় তিনি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে তাঁর যোগদান পত্র দাখিল করেন। এসময় সদ্য বিদায়ী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবীরসহ  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর,পরীক্ষা নিয়ন্ত্রক,সহকারী প্রক্টরবৃন্দ […]