হাতিয়ায় আলিম পরীক্ষাকেন্দ্রে নকল, সচিবের বিরুদ্ধে অভিযোগ

সাব্বির ইবনে ছিদ্দিক,হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়া উপজেলার হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আলিম পরীক্ষা কেন্দ্রকে ঘিরে অবাধ নকলের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর কেন্দ্র সচিব,সুখচর আজহারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল গাফুরের দিকে। অভিযোগ রয়েছে, তাঁর দায়িত্বে পরিচালিত কেন্দ্রে পরীক্ষার শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং নকল ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সূত্র […]

মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মো হিমেল মিয়া,মনোহরদী : মনোহরদী থানায় কর্মরত পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মাহতাবুর রহমান-এর পুলিশ পরিদর্শক (অপারেশন্স অ্যান্ড কমিউনিটি পুলিশিং), মাধবদী থানা পদে বদলি/পদায়ন উপলক্ষে মনোহরদী থানা পুলিশের উদ্যোগে এক আন্তরিক ও হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মনোহরদী থানা পুলিশের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এ […]

লিখিত বক্তব্য পাঠে,যুবদল কর্মী হীরার ওপর ফ্যাসিস্ট তকমা, প্রতিবাদে যুবদল কর্মীর সংবাদ সম্মেলন

শফিকুল বারি,সুনামগঞ্জ প্রতিনিধি:ধর্মপাশায় একটি সরকারি বিলে বাৎসরিক রাজস্ব প্রায় ৬২ লাখ টাকা। সেই বিলে আধিপত্য বিস্তার, মাছ লুট আর দখলদারিত্বের লড়াই এবার গড়িয়েছে রাজনীতি আর ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে। লিখিত বক্তব্য পাঠ করার ‘অপরাধে’ সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল কর্মী জহিরুল হক হীরাকে দেওয়া হয়েছে ‘ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ! জবাবে প্রতিপক্ষকে অতীতে আওয়ামী লীগ ও বিকল্পধারার […]

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

জহুরুল ইসলাম জপি, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় শেরপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ […]

সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির মতবিনিময় সভায়-২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির আত্ম প্রকাশ

শফিকুল বারী ,সুনামগঞ্জ প্রতিনিধি :‎​ইজারাবিহীন ধোপাজান চলতি নদী থেকে রাতের আঁধারে বেপরোয়াভাবে বালু লুটপাটের প্রতিবাদে সুনামগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎রবিবার ( ২৬ জুলাই ২৬)  দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্টস্থ ‘সুনামগঞ্জ জার্নাল’ অফিসের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ‘ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি, সুনামগঞ্জ’-এর ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। […]

রায়পুরে ইভটিজিংয়ের প্রতিবাদে – একজন আহত , থানায় অভিযোগ , গ্রেফতার ৩

আব্দুল্লাহ আল মামুন, রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ এলাকায় এক গৃহবধূকে রাস্তায় উত্ত্যক্ত (ইভটিজিং) করার প্রতিবাদ করায় তার স্বামীকে মারধর, ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে প্রধান আসামি করে রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শামীম আহমেদ (৩০)। অভিযোগ পাওয়ার পর হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা […]

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে জমি মাপজোককে কেন্দ্র করে সাংবাদিকসহ একই পরিবারের পাঁচজনের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার পাঁচ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে ভুক্তভোগী পরিবার, স্থানীয় বাসিন্দা এবং সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, […]

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) […]

করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত

মো হিমেল মিয়া,মনোহরদী ,নরসিংদী :নরসিংদীর মনোহরদীতে ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই স্লোগানকে সামনে রেখে ফল মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ ফল মেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে […]

বন্যার্তদের পাশে বাকৃবির চট্টলা সমিতি, ৮০ পরিবার পেল নগদ সহায়তা

আরাফাত হোসাইন,বাকৃবি প্রতিনিধি:চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চট্টলা সমিতির উদ্যোগে ৮০টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমে মোট ১ লাখ ৯০ হাজার ১৮০ টাকা ব্যয় করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাকৃবি চট্টলা সমিতির সাধারণ সম্পাদক মো. সাজিদ হোসেন। তিনি জানান, সমিতির […]