সদরপুরে চুরির অভিযোগ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, এলাকায় উত্তেজনা

Share the post
মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এক পক্ষের অভিযোগ, চুরির পর তাদের বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। অপরদিকে, অভিযুক্ত পক্ষের দাবি, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজাতেই প্রতিপক্ষ নিজেরাই ঘর ভেঙে দোষ চাপানোর চেষ্টা করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মাতুব্বরের স্ত্রী দুলালী বেগম অভিযোগ করেন, তার বসতঘর থেকে প্রায় তিন ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ টাকা চুরি হয়েছে।
এ ঘটনায় তিনি ফজল মাতুব্বরের ছেলে রাব্বি, শাওন ও কোহিনুর শেখ, শহীদ মাতুব্বর, ফজল মাতুব্বর, বাবু মাতুব্বর, সেকেন্দার মাতুব্বরসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করে অভিযোগ করেন। এ বিষয়ে আরিফ মাতুব্বর বাদী হয়ে সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
অন্যদিকে, ফজল মাতুব্বরের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, চুরির ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের দাবি, সোমবার (২৭ জুলাই) বিকেলে তাদের বাড়ির টিনের ঘর ভাঙচুরের যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রতিপক্ষ নিজেরাই ঘর ভেঙে তাদের ফাঁসানোর চেষ্টা করছে বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে হাট কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান (তিতাস) মিয়া বলেন, “ঘটনাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ পাওয়া গেছে। আমাদের এলাকার কয়েকজনের নামও এতে এসেছে। তবে আমার জানামতে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নেই।
সদরপুর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]