আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি :বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির।
অদ্য ২৭ জুলাই ২০২৬ তারিখ বেলা ১১ টায় তিনি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে মাননীয় উপাচার্য মহোদয়ের কার্যালয়ে তাঁর যোগদান পত্র দাখিল করেন। এসময় সদ্য বিদায়ী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ হুমায়ুন কবীরসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর,পরীক্ষা নিয়ন্ত্রক,সহকারী প্রক্টরবৃন্দ এবং রেজিস্ট্রার শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

