আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

শামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।

সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে বাস ও মোটরসাইকেল  মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার তীব্রতায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু করে।

দুর্ঘটনার পরপরই বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ কে পি জে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তার নাম মো. হামিম (পিতা: নজরুল)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার কেদারনগর গ্রাম, বেলগাছি ইউনিয়নের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ভোগান্তি সৃষ্টি হয় ।

পুলিশ জানিয়েছে, পলাতক চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]

র‌্যাবের জালে আশুলিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মোঃ হিমেল মীর গ্রেফতার”

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি। ১। র‌্যাব-৪ প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এাছাড়াও বিভিন্ন চাঞ্চল্যকর এবং আলোচিত অপরাধের অপরাধীসহ খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ […]